বিনিয়োগের সুযোগ-সুবিধা জানতে বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিনিয়োগকারীদের নিরাপত্তাসহ সকল বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা সফর করেছেন ইন্দোনেশিয়ান একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে এ পি এফ এ গ্রুপের নির্বাহী চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন গ্রুপের আরো শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ‌

গত ১৫ সেপ্টেম্বর ঢাকা নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়ুকোর সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটি (বিডার) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিনিয়োগে আগ্রহী প্রতিনিধি দল। 

এ সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও নিরাপত্তা নিয়ে বিডার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

কিভাবে আগামীতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলটি।

সেইসঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একাত্তর/আরএ
ডিজিটাল আর্থিক লেনদেনে গ্রাহকের নিরাপত্তা জোরদারে বিভিন্ন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 
চীনভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 
সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন দেশের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর