শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা চান ব্যবসায়ীরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স,  বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর গত দুদিন ধরে সাভার-আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই অবস্থার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন ব্যবসায়ীরা।  

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ ও মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং বিদেশি ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআইয়ের সাবেক সভাপতি নাসের এজাজ বিজয়।

বৈঠক সূত্রের বরাতে একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে ব্যবসায়ীরা বলেছেন, যেসব কারখানার ভেতরে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবেন ব্যবসায়ীরা। তবে কারখানার ফটকে বহিরাগত শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, ভাঙচুর চালাচ্ছেন।

'বহিরাগতরা কারখানায় কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। এভাবে চলতে থাকলে কারখানা মালিকেরা লে–অফ ঘোষণা করতে বাধ্য হবেন। তখন পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।'

বৈঠকে আলোচনার বিষয়ে স্কয়ার ফার্মার তপন চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের শিল্পকারখানাগুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। ওষুধশিল্প থেকে শুরু করে এই অস্থিরতা বস্ত্র ও পোশাক কারখানায় গিয়ে পৌঁছেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিষয়গুলো তুলে ধরেছি। উনি (প্রধান উপদেষ্টা) এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মীর নাসির হোসেন বলেন, গতকাল যখন একশোর বেশি কারখানা বন্ধ হয়ে গেল, তখন আমরা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানাই। বৈঠকে আমরা প্রধান উপদেষ্টার কাছে শিল্পকারখানার নিরাপত্তা চেয়েছি।

'প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, সরকারের পক্ষে থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যৌথ বাহিনীর অভিযানকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি ব্যবসায়ীদের সহায়তাও চেয়েছেন,' যোগ করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। 

আরবি
ডিজিটাল আর্থিক লেনদেনে গ্রাহকের নিরাপত্তা জোরদারে বিভিন্ন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 
চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...
বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিনিয়োগকারীদের নিরাপত্তাসহ সকল বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা সফর করেছেন ইন্দোনেশিয়ান একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই, যা একটি চূড়ান্ত কূটনৈতিক...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর