জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত আরোপ করেছে সরকার। অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা–কর্মচারীকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ সফর পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি কারণে ভ্রমণে লাগবে অনুমতি।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিদেশ সফর নিয়ে নতুন শর্ত আরোপের নির্দেশনা দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে বিদেশ সফরের নির্দেশনা পরিপালনের জন্য গত সোমবার এই চিঠি এনবিআরওকেও পাঠানো হয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইআরডির সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশে ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হলো। 

আরবিএস
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শুধু সেখানকার জীবন কেমন দেখার জন্য আমি কখনো লন্ডন, নিউইয়র্ক, টোকিও, এমনকি বাড়ির কাছের কাঠমান্ডুর মতো শহরগুলো দেখার প্রয়োজন অনুভব করিনি।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর