লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন,১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান চালানো হবে। এর মাধ্যমে এক লাখ নতুন ভ্যাট নিবন্ধন দেওয়া হবে। পর্যায়ক্রমে এটা ৩০ থেকে ৪০ লাখে উন্নীত করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভ্যাট দিবস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

ভ্যাট দিবস উদযাপিত হবে আগামী বুধবার। এ উপলক্ষে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভ্যাট সপ্তাহ উদযাপিত হবে। এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য, ‘সময়মতো নিবন্ধন দেবো, সঠিকভাবে ভ্যাট দেবো।

এনবিআর আর চেয়ারম্যান বলেন, মূসকের একক হার করা গেলে অটোমেশন প্রক্রিয়া সহজ হবে। ফলে ভ্যাট থেকে রাজস্ব আদায় বাড়বে উল্লেখযোগ্য পরিমাণে। 

তবে তার অভিযোগ, দেশের ব্যবসা-বাণিজ্যের তুলনায় ভ্যাট আদায় খুবই কম। তাই ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে কাজ করছে এনবিআর।

ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করতে অটোমেশন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যই ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে। যা দিয়ে তারা নিজেরা ভ্যাট রির্টান দিতে পারবেন এক ক্লিকে। 

তিনি আরও বলেন, ব্যাংক খাতের অস্থিরতায় সেখান থেকে আদায় হয়নি প্রত্যাশিত করপোরেট কর। পাশাপাশি উন্নয়ন বাজেটের আকারও কম হওয়ায় সেখান থেকে আসেনি প্রত্যাশিত রাজস্ব। সব চ্যালেঞ্জের মধ্যেও অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৬ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হবে বলে আশা চেয়ারম্যানের। 

এসময় ভ্যাট প্রক্রিয়া সহজ করতে ভ্যাট আইন সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, এখন পর্যন্ত ২২ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। 

রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্নের জবাবে আবদুর রহমান খান বলেন, রাজস্ব আদায় বাড়ানোর জন্যই লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। তবে কোনো অবস্থায় যেন হয়রানি বা জুলুম করা না হয়, সেটা আমরা নিশ্চিত করতো। মূলত যারা রাজস্ব ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকেই আমরা রাজস্ব আদায়ের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একাত্তর/এসি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর