কারিগরি প্রশিক্ষণের নামে প্রমোদ ভ্রমণে তুরস্ক যাচ্ছেন ৮ কর্মকর্তা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

ব্যয় সংকোচন ও নিষেধাজ্ঞার এই সময়েও প্রশিক্ষণের নামে তুরস্ক ভ্রমণে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আট কর্মকর্তা। আর এসব কর্মকর্তাদের মধ্যে সাতজনই প্রশাসন ক্যাডারের। অথচ এই প্রশিক্ষণ নেওয়ার কথা কারিগরি ও দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অভিযোগ আছে, ভ্রমণের জন্য তালিকা করা হয়েছে প্রভাব খাটিয়ে।

জনগণের সেবক বলা হয় সরকারি কর্মকর্তাদের। যাদের পেছনে প্রতি বছরই ব্যয় হয় বাজেটের বড় একটা অংশ। এছাড়া, দক্ষতা অর্জনের জন্য দেশে-বিদেশি প্রশিক্ষণ কিংবা সভা সেমিনারে অংশগ্রহণও নিয়মিত বিষয়। কিন্তু, দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকটে, এসব নিরুৎসাহিত করা হলেও, তা অগ্রাহ্য করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা। 

একাত্তরের হাতে আসা নথি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সরকারি টাকায় তুরস্ক ভ্রমণ করবেন ওই কর্মকর্তারা। যে তালিকায় আছেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফসা বেগম, যুগ্ম সচিব সাইফুল ইসলাম আজাদ, সাবিহা ইয়াসমিন, পাট অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, বস্ত্র অধিদপ্তরের পরিচালক জাহেদুর রহমান, উপসচিব জিল্লুর রহমান, জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ আব্দুল্লাহ সাদীদ এবং বরিশাল টেক্সটাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের বেপারী।

সরকারি আদেশের ওই চিঠিতে বলা হয়, পাট ও বস্ত্রশিল্পের মূল্য শৃঙ্খল, প্রযুক্তি ও রপ্তানি প্রতিযোগিতা বিষয়ে ৯ দিনের প্রশিক্ষণ দেবে ইস্তানবুল কারিগরি বিশ্ববিদ্যালয়। অথচ, প্রশিক্ষণ নিতে যাওয়া বেশিরভাগই তার আওতার বাইরে। আর অংশ নিতে যাওয়া আট কর্মকর্তার ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার ও হাত খরচের পুরো টাকা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। যার সংস্থান করা হবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে। অথচ, এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দুই করপোরেশন বিজেএমসি ও বিটিএমসি লোকসানে জর্জরিত দীর্ঘদিন ধরে। এমন অবস্থায়, এই প্রস্তাবনাকে শুধুমাত্র প্রমোদভ্রমণ বলছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. আইনুল ইসলাম একাত্তরকে বলেন, এ প্রশিক্ষণে দেখলাম একজন মাত্র টেকনিশিয়ান বাকিরা জয়েন সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি। তারা শিখে এসে মাঠে কতটা ভ্যালু অ্যাড করবে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

একাত্তরের অনুসন্ধান বলছে, তালিকায় থাকা কর্মকর্তাদের অধিকাংশই একই ব্যাচের কর্মকর্তা। এর মধ্যে গণ-অভ্যুত্থানের আগে আনিসুর রহমান, সাইফুল ইসলাম আজাদ ও জাহেদুর রহমান ছিলেন যথাক্রমে ঢাকা, বগুড়া ও পিরোজপুরের ডিসি। যদিও, এই ভ্রমণের পক্ষে সাফাই গাইলেন প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান। যিনি নিজেই সই করেছেন ওই সরকারি আদেশে।

এদিকে ভ্রমণের পক্ষে সাফাই গাইলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব জিল্লুর রহমান। তিনি একাত্তরকে বলেন, যারা যাচ্ছেন তারা হয়ত প্রশাসন ক্যাডারের তবে তারাই এর কারিকুলাম দেখাশোনা করেন। 

এ বিষয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পুরো ভ্রমণের খরচ ছাড়াতে পারে কোটি টাকা।

একাত্তর/এনকে
দেশের ব্যাংক খাতে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী জনবল গড়ে তুলতে নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ‘ভিত্তিমূলক প্রশিক্ষণ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের...
ডলার নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে এবার সব ধরনের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর