রুশ জ্বালানি আমদানিতে ইইউর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে স্লোভাকিয়া

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে স্লোভাকিয়া। রুশ প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে (সিজেইইউ) মামলা করেছে দেশটি। সেইসাথে ভবিষ্যতে রাশিয়ার তেল আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে সেটিও আদালতে চ্যালেঞ্জ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

ইইউর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পুরোপুরি বন্ধ হবে। একই বছরের শরৎকাল থেকে পাইপলাইনের মাধ্যমে রুশ গ্যাস আমদানিও নিষিদ্ধ করার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও মস্কোর যুদ্ধ তহবিলে অর্থের প্রবাহ সীমিত করতেই এই উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

তবে স্লোভাকিয়ার আপত্তি যে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সদস্য দেশগুলোর সর্বসম্মত মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। অথচ ইইউ সিদ্ধান্তটি নিয়েছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে। প্রধানমন্ত্রী ফিকোর দাবি, এটি মূলত নিষেধাজ্ঞার মতো একটি সিদ্ধান্ত, তাই সর্বসম্মতি ছাড়া তা গ্রহণ করা ঠিক হয়নি।

স্লোভাকিয়া এখনও রাশিয়ার কাছ থেকে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ও ইউক্রেন হয়ে আসা পাইপলাইনে তেল আমদানি করে। ফলে নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে।

উল্লেখ্য, রুশ জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগে থেকেই আইনি লড়াই করছে হাঙ্গেরি। এবার স্লোভাকিয়ার মামলায় ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নীতি ও সদস্য দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

একাত্তর/এফআর
চলতি অর্থবছরের প্রথমার্ধে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৩ বিলিয়ন দিরহাম বা ৯০৩ মিলিয়ন ডলারে।
আমদানি শুল্কের কারণে ভারতে কমেছে বৈধভাবে স্বর্ণ আমদানির পরিমাণ। আর এর সুযোগ নিয়ে ব্যাপক হারে বেড়েছে চোরাচালান।
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থলের মঞ্চের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
সাড়ে চার বছরের চড়া মূল্যস্ফীতি আর কম বেতন বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পোশাক শ্রমিকরা। একই বিপদে অন্যখাতের কর্মীও। ফলে, নতুন মজুরি বৃদ্ধির আলোচনায়, বিষয়টি আমলে রাখার পরামর্শ তাদের।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর