নাজুক অবস্থায় রিজার্ভ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ নেমেছে ১৫ বিলিয়ন ডলারে নিচে। তিন বছর আগেও এই রির্জাভ ছিলো ৪৮ বিলিয়ন ডলারের উপরে।

চলতি মাসের শুরুতেও ব্যবহারযোগ্য রির্জাভ ছিলো ২০ বিলিয়ন ডলারের উপরে। গত কয়েকদিনের অস্থিরতায় রির্জাভ আরো কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে টানা ১৫ বছরের শাসনামল শেষে দেশে ঠিক কী পরিমাণ রির্জাভ রেখে গেছেন আওয়ামী লীগ সরকার তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসাবে গ্রস রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। এরপর থেকেই ধারাবাহিকভাবে কমছে রির্জাভ।

আইএমএফ এর সদস্য রাষ্ট্রগুলোর জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করার একটি নীতিমালা জারি করে এর নাম দেওয়া হয়েছে বিপিএম৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) । বিশ্বে এটি বিপিএম-৬ নামেই পরিচিত।

রিজার্ভ হিসাবের দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। একটি হচ্ছে গ্রস, অন্যটি নিট হিসাব। আইএমএফ এর পদ্ধতিতে হিসাব করলে বৈদেশিক সম্পদ গণনায় সকল বৈদেশিক দায় ও ঋণ এবং রিজার্ভের অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করলে তা মূল রিজার্ভ থেকে বাদ যাবে।

টানা পতনের পর চলতি বছরের জুনে এসে রিজার্ভ কিছুটা বেড়েছিলো। গত ২৯ মে বিপিএম-৬ অনুসারে দেশের রির্জাভ ছিলো ১৮ দশমিক ৭২ বিলিয়ন ডলার। ৩০ জুনে বেড়ে দাঁড়ায় ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে। এক্ষেত্রে ভূমিকা রেখেছিল রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাওয়া ঋণ।

কিন্তু এক মাস না যেতেই আবারো নাজুক অবস্থায় রিজার্ভ। বর্তমানে গ্রস রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, এরমধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারের নিচে।

রির্জাভ এই অবস্থায় রেখে সরকারের পতন হয়। এরপর ৭ আগস্ট থেকে কর্মীদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও উপদেষ্টা পদত্যাগে বাধ্য হন। এর পর পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

কেন্দ্রীয় ব্যাংকের চলমান অস্থিরতায় রিজার্ভের যথাযথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। রিজার্ভের অর্থের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ বছর আগে অর্থাৎ ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। ২০১৫ সালে তা ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে উঠে। আর ২০২০ সালের ৮ অক্টোবরে রির্জাভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর ক‌রোনা মহামারির মধ্যেও ২০২১ সালের ২৪ আগস্ট রেকর্ড ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে উঠে যায়।

তবে সেই সুদিন বেশি দিন থাকেনি। ২০২২ থেকেই রিজার্ভ কমতে থাকে। রেমিট্যান্স ও রপ্তানি কমায় ডলার সঙ্কটে রিজার্ভ ধারাবাহিকভাবে কমে ২০২৩ সালে। যদিও সরকারের পতনের আগে কয়েক মাসে রিজার্ভ মজুদে কিছুটা উন্নতির দাবি করা হয়।

কেএসএইচ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর