শিল্প কারখানায় বাড়ছে গ্যাস সরবরাহ, স্বস্তিতে উদ্যোক্তারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি এখনও। তবে সেই লক্ষ্য অর্জনে চেষ্টা চলছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান।

রপ্তানি আয়ের বড় অংশ আসে নিটওয়্যার থেকে। যাতে  মূল্য সংযোজনও তুলনামূলক বেশি। অর্থাৎ তুলা থেকে সুতা, কাপড়, রঙ এমনকি বৈশ্বিক ক্রেতার চাহিদা মতো পোশাক তৈরির পূর্ণ সক্ষমতা থাকায় বরাবরই এগিয়ে এই শিল্পের উদ্যোক্তারা। মাস দেড়েক ধরে তীব্র গ্যাস সংকটে থাকা এই খাতে খানিকটা স্বস্তি ফিরেছে  প্রধানমন্ত্রীর ঘোষণার পর।

ফতুল্লাহ ডাইয়িং অ্যান্ড ক্যালেন্ডারিং মিলস লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. ফজলুল হক তুষার জানান, তাদের কারখানায় বর্তমানে গ্যাস পাচ্ছে সর্বোচ্চ ৪ পিএসআই চাপে।  যা দুইদিন আগেও ছিল অর্ধেক। ফলে উৎপাদন খানিকটা বেড়ে উন্নীত হয়েছে সক্ষমতার ৬০ শতাংশে।

তবে আশুলিয়া, ভুলতা, গাজীপুর কিংবা নরসিংদী এলাকায় গ্যাসের চাপ এখনও তুলনামূলক কম। ফলে উৎপাদন সক্ষমতার বড় একটা অংশ অলস থাকছে সেসব অঞ্চলের কারখানাগুলোতে। বিকেএমইএ সভাপতি বলছেন মোহাম্মদ হাতেম, পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। তবে অর্থনীতিতে গতি আনার মতো অবস্থা নিশ্চিত হয়নি এখনও।

পেট্রোবাংলার তথ্যমতে, বর্তমানে সবমিলিয়ে গ্যাসের উৎপাদন প্রায় ২৬০ কোটি ঘনফুট। এরমধ্যে ১৬০ কোটি দেশিয় গ্যাস। বাকিটা আসছে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে। সংস্থার চেয়ারম্যান বলছেন, পরিস্থিতির উন্নয়নে কাজে লাগানো হচ্ছে এলএনজি টার্মিনালের পূর্ণ সক্ষমতা।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, মো. আব্দুল মান্নান জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের ৪৫ শতাংশ যাচ্ছে শিল্পকারখানায়। বাকিটা বিদ্যুৎ, সার, সিএনজি ও বাসাবাড়িতে।

নিজস্ব গ্যাসের ওপর নির্ভর করে দেশে গড়ে ওঠা নিটওয়্যার শিল্পের ভরসা এখন আমদানি করা এলএনজি। অর্থাৎ ভাসমান টার্মিনাল থেকে সরবরাহ কমলেই বিপদ। ফলে এই খাতের সক্ষমতা যেমন ঝুঁকিতে পড়েছে, তেমনি ম্যানমেইড বা ওভেন পোশাকে মিলছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ।

একাত্তর/এআরএস
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর