সরকারি মিলের চিনির দাম বাড়লো

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

রোজার আগে কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন।

এখন থেকে করপোরেশনের চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া করপোরেশনের এক কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজারে সরকারি চিনির নামে মোড়কজাত করে চড়া দামে বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান।

এর আগে সবশেষ প্রতিকেজি প্যাকেট চিনির দাম ১৪০ টাকা নির্ধারণ করে সংস্থাটি।

কেএসএইচ
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্ন মানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬ হাজার থেকে এক হাজার টনে।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনিযুক্ত কোমল পানীয়র উৎপাদন। সরকারি হিসাবে গেলো তিন অর্থবছরে তিন গুণেরও বেশি বেড়েছে এসব পানীয়র সরবরাহ। বছরে বিক্রির পরিমান অন্তত আট হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা...
চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চাইলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, চোরাই পথে আসা নিম্নমানের এই চিনি, বাজারে চাহিদার প্রায় ২৫ শতাংশই দখল করেছে। এতে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর