জিয়ার সময় গুম-খুনের বিচার দাবি ভুক্তভোগী স্বজনদের

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৭:৫৫ পিএম

সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গুমের সংস্কৃতি শুরু হয় দাবি করে, ১৯৭৭ সালে প্রহসনের বিচারের নামে হত্যার শিকার হওয়া সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পরিবার বিচার দাবি করেছেন।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বুধবার জাতীয় জাদুঘরের সমানে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭ সালে একটি জাপানি বিমান ছিনতাইকে কেন্দ্র করে কথিত সেনা অভ্যুত্থানের অভিযোগ আনা হয়। তখনকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি একদিনের সামরিক আদালতে বিচার করে বিমান ও সেনাবাহিনীর ১,৪০০ সেনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাতে কারফিউ দিয়ে ফাঁসি কার্যকর করা হয় ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, যশোর ও বগুড়া কেন্দ্রীয় কারাগারে।  

ফাঁসি হওয়া ১৯৩ জনের নাম-পরিচয় পাওয়া মিললেও আসলে মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৪৩ জন। কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর আড়াই হাজার সদস্য। ফাঁসি হওয়া অনেকের স্বজনরা কখনো তাদের মৃত্যুর আনুষ্ঠানিক খবর এমনকি কবরের সন্ধানটাও পায়নি।

মানববন্ধনে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকরা বলেন, বিদেশি বিভিন্ন রাষ্ট্র ও মানবাধিকার সংস্থা বর্তমান সময়ের অল্পসংখ্যক কিছু গুমের অভিযোগে বিচার চাইলেও ১৯৭৭ সালে এতগুলো মানুষের গুম এবং বিচার ছাড়া হত্যার ঘটনা নিয়ে মুখ খোলে না।

এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন বিচার চাওয়ার মত এবং সাক্ষী দেয়ার মত অনেকেই মারা যাচ্ছেন । তাই দ্রুত এ ঘটনার তদন্ত ও বিচার করা হোক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী আট ফেব্রুয়ারি। এর মধ্য দিয়ে দেশে...
রাষ্ট্র মেরামতে সংস্কার চাইলেও, তার জন্য অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় দিতে চায় না বিএনপি।
প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর