বাজারে নেই স্বস্তি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

বাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম, আজ কারওয়ান বাজারের পাইকারী বাজারে প্রতি পাল্লা অর্থাৎ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায় যা কেজি হিসেবে দাঁড়ায় ৮৮ টাকা। যদিও এই দাম গেল সপ্তাহেই ছিল ৮০ টাকা। 

পাইকারী বাজারের দাম আরো বাড়ছে খুচরা বাজারে গিয়ে, দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। একই সাথে এলসির অজুহাতে বেড়েছে রসুন ও আদার দাম। মুদিবাজারে মসলা আর মাছের বাজারে ইলিশ দুটোই বাইরে যাচ্ছে সাধারনের নাগালের।

ভারতের নিজস্ব বাজারে দাম নিয়ন্ত্রণের নেয়ার সিদ্ধান্ত এক কথায় উসকে দিয়েছে দেশের বাজারের পেঁয়াজের দাম। আজ পাইকারী বাজারে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে যা খুচরাই ঠেকছে ৭০ টাকার উপরে। 

এদিকে দেশি পেঁয়াজও এই সুযোগে ঝাঁঝ বাড়াচ্ছে দিনে দিনে। বিক্রি হচ্ছে পাইকারীতে ৮০ থেকে ৮৮ টাকা মানভেদে। যা খুচরায় পৌঁছে যাচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। পেয়াজের সেঞ্চুরী সম্ভবত আর কয়েকদিনের ব্যাপার বলছেন বিক্রেতারা।

এদিকে পেয়াজের দাম আরো বাড়বে এই শংকায় বেশি পরিমাণের পেঁয়াজ কেনার যেন এখন হিড়িক পড়েছে। এদিকে সবজি বাজারে কিছুটা স্বস্তি, বেশিরভাগ সবজিই মিলছে ৫০ থেকে ৬০ টাকায়, ব্যাতিক্রম কেবল টোমেটো ও শিম।

ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস দিচ্ছে কেবল মুদি বাজার, আটা, ময়দা, চিনি, তেলের দাম। কারণ এদের দর কমেছে। তবে মসলার দাম বাড়ছে এবং আগামী সপ্তাহে ভারতের চাল রপ্তানি নিয়ে নেয়া সিদ্ধান্তে দেশে চালের দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা।

মাছের বাজারে সাধারণ ক্রেতার কপালের ভাঁজ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আর হবেই বা না কেন? ইলিশ ছুয়েছে ১৬০০ থেকে ১৭০০। কাতলা পৌছে গেছে ৪৫০ আর বাকি মাছের দামও আগে থেকে বেড়েছে।

ডিম, মাংস ও খাসির মাংসের বাজারে নতুন কোন খবর নেই, বাড়তি দামেই খুব প্রয়োজনেই কেনাকাটা করছেন বলে জানিয়েছে ক্রেতারা।

একাত্তর/এআর
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজি দাম। নাগালের বাইরে মাছ, মাংস ও ডিম। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর কোমর সমান পানি। বাসার বাইরে গেলে লাগে আলাদা পোশাক। এই হচ্ছে বৃহত্তর মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সড়কের হাল।
শীতের সবজি ভরপুর বাজারে। তাই শুক্রবার বাজারে সবজির দাম কমেছে। তবে বাজারে বাড়তি পেঁয়াজের দাম, কেজি প্রতি বেড়েছে ২০ টাকা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর