হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রনি (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, ভোরের দিকে রনি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলসহ মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে রনির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রনি গুরুতর আহত হয় এবং তার বন্ধু সাঈম সামান্য আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, রনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জজ মিয়ার ছেলে ছিল। বর্তমানে সবুজবাগের সবুজ কানন ৪৩-২৮ নম্বর বাসায় থাকতো। চার ভাইয়ের মধ্যে রনি সবার ছোট।

একাত্তর/এআর
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রিয়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়ার (৫৩) মৃত্যু হয়েছে।
বিআরটি প্রকল্পের সাত ফ্লাইওভার খুলে দেয়ার পর স্বস্তি ফিরতে শুরু করেছে গাজীপুর চৌরাস্তা দিয়ে চলাচলকারীদের। দূরপাল্লার যানবাহনের চালকদের দাবি, ফ্লাইওভার খুলে দেয়ায় সবচেয়ে বেশি স্বস্তিতে আছেন তারা।
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের উপর মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রাজধানীর রমনার মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর