বিআরটি প্রকল্পের সাত ফ্লাইওভার খুলে দেয়ায় স্বস্তি

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

বিআরটি প্রকল্পের সাত ফ্লাইওভার খুলে দেয়ার পর স্বস্তি ফিরতে শুরু করেছে গাজীপুর চৌরাস্তা দিয়ে চলাচলকারীদের। দূরপাল্লার যানবাহনের চালকদের দাবি, ফ্লাইওভার খুলে দেয়ায় সবচেয়ে বেশি স্বস্তিতে আছেন তারা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, আগে যে পথ পাড়ি দিতে তাদের একঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হত, ফ্লাইওভার খুলে দেয়ার পর সেই রাস্তা পাঁচ মিনিটে পার হতে পারছেন তারা।  কারণ মহাখালী থেকে ছেড়ে এসে এই এলাকায় আগে দীর্ঘ যানজট পারি দিতে হত অকারণেই কারণ এসব এলাকায় যাত্রীর জন্য তাদের দাঁড়ানোর প্রয়োজন না থাকলেও যানজটের কারণে আটকে থাকতে হত। 

তবে ফ্লাইওভার চালু হওয়ায় নতুন সমস্যারও আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, কোনোরকম সুরক্ষা ডিভাইডার ছাড়া পাশাপাশি চারটি লেন দিয়ে যান চলাচলের সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই অচিরেই সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের।

রোববার বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ প্রকল্পের আওতায় ঢাকা-গাজীপুর রুটে নির্মিত সাত ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ ফ্লাইওভার গুলোর মধ্যে রয়েছে এয়ারপোর্ট ফ্লাইওভার (বাম পার্শ্ব), এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান পার্শ্ব), জসীমউদ্দিন ফ্লাইওভার, ইউটার্ন-১ গাজীপুর ফ্লাইওভার, ইউটার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ভোগড়া ফ্লাইওভার  ও চৌরাস্তা ফ্লাইওভার।

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নানা ঝামেলায় এই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে এখন এটি শেষের পর্যায়ে। এ বছরের জুন নাগাদ এটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে...
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রিয়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়ার (৫৩) মৃত্যু হয়েছে।
দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর ফলে গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রাজধানীতে বেড়েছে যানজট ও নাগরিক ভোগান্তি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর