অবৈধ বিদ্যুৎ লাইন চার মৃত্যুর জন্য দায়ী: মেয়র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তাদেরকেই দায় নিতে হবে। জলজটের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে।

রোববার সকালে ডিএনসিসির নগরভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন। 

আতিক বলেন, অবৈধ লাইন নেবে একজন আর  দায় হবে আরেকজনের, এটা তো হতে পারে না। পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে। কারণ একটি মাদ্রাসা থেকে অবৈধভাবে বিদ্যুতের লাইন নেয়া হয়েছে। এই দায় তাদের নিতে হবে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে যা যা করা দরকার, তা করবো আমরা।

মেয়র জানান, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসখানেক আগে এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিলো। পরে জানতে পেরেছি একটি মাদ্রাসা অবৈধভাবে এই বিদ্যুৎ লাইন নিয়েছিলো। যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তাদেরকেই দায় নিতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বুয়েটকে বলা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এ কাজ আমরা করতে চাই।

উত্তর সিটির মেয়র আরও বলেন, এক সময় শেওড়াপাড়া, মধুবাগ, খেজুরবাগান, সংসদ ভবনের পাশের রাস্তা, নেভির সামনের রাস্তা ডুবে যেতো। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। জলাবদ্ধতা হয়, আবার পানি নেমে যায়। কোনও এলাকায় ২০ ফুট প্রস্থের কম হলে আমরা রাস্তার জন্য বরাদ্দ দেবো না। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ, ২০ ফুট প্রস্থের কম রাস্তা হলে সেখানে ড্রেন করার জায়গা থাকে না।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।  
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বস্তিবাসীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর