সুপারশপে আলুর দাম কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম ও পেঁয়াজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

ভোক্তা অধিদপ্তরের সরাসরি হস্তক্ষেপে দাম নির্ধারণের ১৫ দিন পর ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছে সুপারশপগুলো। কিন্তু এখনও অফারের ফাঁদে কৌশলে ডিম-পেঁয়াজে অতিরিক্ত মুনাফা করছে তারা। যদিও ভোক্তা অধিদপ্তর বলছে, ডিম-পেঁয়াজের দাম কার্যকরে সুপারশপসহ খুঁচরা বাজারেও নিয়োমিত অভিযান চলবে। 

ডিম প্রতিটি ১২ টাকা, আলু’র কেজি সর্বোচ্চ ৩৬ এবং দেশে পেঁয়াজ ৬৫ টাকা, গেলো ১৪ সেপ্টেম্বর সরকার এমন দাম বেঁধে দিলেও এ দামে এই তিন পণ্যে কিনতে পারছেন না ভোক্তারা।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এখনও ডিম কিনতে হচ্ছে প্রতিটি সাড়ে ১২ থেকে ১৩ টাকা দরে, আলু ৪৫ থেকে ৫০ এবং পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায়। 

ভোক্তা অধিদপ্তর সরকারি দামটা নিশ্চিত করতে চাইছে প্রথমে সুপারশপে। এ কারণে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের হিমাগার থেকে আগোরা, স্বপ্ন, মীনা বাজার এবং ডেইলি শপিংয়ের কাছে ২৭ টাকা কেজি দরে ৬৮০ বস্তা আলু বিক্রির ব্যবস্থা করে ভোক্তা আধিদপ্তর। ফলে রাজধানীর সুপারশপে এখন ৩৬ টাকা কেজিতে মিলছে আলু। 

পেঁয়াজ আর ডিমে অবশ্য ঠিকই অতি মুনাফা করেছে স্বপ্ন ও আগোরার মতো সুপারশপগুলো। স্পেশাল অফারের নামে ৯৫ টাকা কেজি দাম লিখে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে স্বপ্ন সুপারশপ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বললেন, আলুর পাশাপাশি ডিম-পেঁয়াজের দামটাও যেন কার্যকর হয় সেটিও চেষ্টা করছেন তারা। 

শুক্রবার কোন জরিমানা না করেই রাজধানীর বিভিন্ন সুপারশপে তাদের অভিযান শেষ করে ভোক্তা অধিদপ্তর। 

একাত্তর/এআর
রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকার একটি সুপারশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
পণ্যের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে, অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বাড়তিই রয়ে গেছে।
ঢাকার ১৩টি স্থানে রোববার থেকে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর