রাজধানীতে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ পিএম

রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম আমিরুল ইসলাম পারভেজ (৩২)। তিনি ডিএমপির রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মণ্ডলের ছেলে। ৯ বছর আগে পুলিশে যোগ দেওয়া এক মেয়ের জনক পারভেজ বর্তমানে শাজাহানপুর রেল কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, আমরা সংঘর্ষে নিহত হওয়ার খবর পেয়েছি। ওই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ছিল। কিন্তু নদী ভাঙনে বসতভিটা হারিয়ে পাশের দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস করেন তারা। ফয়েজপুরে বসবাস গড়ে তুললেও এখনো তারা দৌলতপুর এলাকার ভোটার।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজা হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হবে। নিহতের পরিবার যেভাবে চাইবে সেভাবে হবে। তার জানাজা ও তার পরিবারের পাশে দাঁড়ানোসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, বেলা ১১টার পর থেকে বিকাল চারটা পর্যন্ত আনুমানিক ৩৫ থেকে ৪০ জন আহত হয়ে এসেছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, হাতে, পায়ে, মাথায়সহ শরীরে বিভিন্ন স্থানে ফেলা, বিভিন্ন ধরনের জখম, কাটা গুলিসহ বিভিন্নভাবে তারা আহত হয়েছেন। বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে আহত ৪১ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ঢামেক হাসপাতালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৬ জন আহত হয়ে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতরা হলেন- নাসির (২৫), সুজন (২০), নওয়াব আলী (৬০),  জাফর (৩০),  কালাম (৫৫), আলামিন প্রধান (২৫), রাফিন (২২), মারুফ (৪৬), এবিএম রাজু (৪৫), হুমায়ুন কবির (৩৫), লিয়ন (২২), আকলিমা (৩৫), সজীব হোসেন (২৬), সালেক (৩০), সজীব ভূঁইয়া (৩০), সাংবাদিক রাফসান (৩০), সাংবাদিক মাসুম (৩২), বিল্লাল (২৫), রুবেল (২৫), কালাম (৩৮), নান্নু (৩৫), আকরাম (২০), মানিক (৩৫), রফিকুল ইসলাম (৩০), রাজু আহামেদ (৩৫), কবির (২৫), নয়ন (২৬), এমদাদুল (২৭), আনোয়ার (৪০), জমির (৩৪), হিয়া (২০), রাসেল (১৮), রোকসানা (৪২), রোমান (২৮), আরিন (৫২), এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, কনেস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলী।

কেএসএইচ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকার মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মামার বাসার সামনে এ ঘটনা ঘটে। 
মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে মাঝে পড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর