নতুন বেতনেই টিকে থাকতে পারবেন শ্রমিকেরা, তবে...

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে খসড়া গেজেট প্রকাশ করেছে মজুরি বোর্ড। এতে একপক্ষ সন্তোষ প্রকাশ করলেও এর বিপক্ষে আন্দোলন করছে শ্রমিকদের একাংশ। শ্রমিকরা বলছেন, নিত্যপণের দাম সহনীয় হলে নতুন বেতনেই টিকে থাকতে পারবেন তারা। 

সরজমিনে গিয়ে দেখা যায় পোশাক শ্রমিকদের ৫৬ দশমিক ২৫ শতাংশ মজুরি বৃদ্ধির করে সাড়ে ১২ হাজার টাকা ঠিক করার পর শ্রমিকদের একাংশ রাস্তায় নামলেও, এ বেতনেই সন্তুষ্ট অনেক শ্রমিক। তারা বলছেন, ৮ হাজার টাকার বেতন সাড়ে ১২ হাজার হওয়ায় খুশি তারা। 

পোশাক শ্রমিকরা বলছেন, বেতন বৃদ্ধির খবরে এরইমধ্যে বাড়িভাড়া বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে বাড়িওয়ালারা। বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ জানিয়ে তারা বলছেন, নিত্যপণ্যের দাম যদি স্বাভাবিক থাকে তাহলেই বেতন বৃদ্ধির সুফল পাবেন তারা।

শ্রমিক অসন্তোষের কারণে এরই মধ্যে দুই শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে গাজীপুরে। তবে পেশাকশিল্পের কর্তাব্যক্তিরা চান, দেশের অর্থনীতির প্রাণ যে শিল্প, কোনো অবস্থায় যেন সেটি ক্ষতিগ্রস্ত না হয়। 

গত চার দশক ধরে ৬ হাজার ৮৮৫টি পোশাক কারখানা বিজিএমইএর সদস্য হয়েছে। এরমধ্যে করোনা মহামারীসহ বিভিন্ন কারণে ৪ হাজার ২৮১টি কারখানা বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২ হাজার ৬০৪টি সদস্য কারখানার মধ্যে মাত্র ১৬০০ কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি ক্রয়াদেশ এনে কাজ করছে। বাকিগুলো ব্যাংকঋণ ও বিভিন্ন দেনার কারণে সরাসরি পোশাক রপ্তানির আদেশ পায় না। 

অনেক কারখানা বিভিন্ন ব্যাংকে দেনা ও দায়ের কারণে সরাসরি ব্যাক-টু-ব্যাক খুলতে পারছে না। ফলে তারা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না।

এই সদস্য কারখানাগুলো মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। অবশিষ্ট কারখানাগুলো ব্যাংক দেনা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তবে তারা আগামীতে দেনা পরিশোধ করে ব্যবসায় ফিরে আসতে ইচ্ছুক।

 

 

এআর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করার আহবান জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। সেই সঙ্গে ঈদের আগে কারখানাগুলোতে কোনো শ্রমিক ছাঁটাই...
রাজধানীর দক্ষিণখানে সহকর্মীর মারধরে এক তরুণ নিহত হয়েছে। শনিবার সকালে দক্ষিণখানের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে সড়ক অবরোধ করে অবস্থান করছেন। রোববার সকালে মিরপুর ১০ নম্বর এলাকার সড়কে শ্রমিকদের এমন উপস্থিতি দেখা গেছে। 
আশুলিয়াসহ দেশে বিভিন্ন স্থানে পোশাক কারখানায় শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি জানিয়েছে, তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে কয়েকজনকে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর