ঈদের ছুটির আগেই শ্রমিকের পাওনা পরিশোধ করুন: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

আপডেট : ২১ মে ২০২৬, ০৪:২৫ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করার আহবান জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। সেই সঙ্গে ঈদের আগে কারখানাগুলোতে কোনো শ্রমিক ছাঁটাই না করার জন্য মালিকপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও শ্রমিক স্বার্থ-সংশ্লিষ্ট এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন। এতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন বলেন, ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা যাতে কোনোভাবেই সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব ইউনিট প্রধানকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কিছু কারখানা সময়মতো বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে বলে শঙ্কা রয়েছে। এসব কারখানার মালিকদের সঙ্গে দ্রুত আলোচনা করে শ্রমিকদের পাওনা ও ছুটি নিশ্চিত করার পাশাপাশি ঈদের আগে কোনোভাবেই শ্রমিক ছাঁটাই করা যাবে না।

সভায় বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলোর ওপর বিশেষ নজরদারি বাড়ানোর প্রস্তাব দেন এবং বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন শিল্পাঞ্চলে রাতের পুলিশি টহল বাড়ানোর অনুরোধ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এবার ঈদুল আজহা উৎসবমুখর পরিবেশে পালিত হবে।

একাত্তর/এসি
রাজধানীর দক্ষিণখানে সহকর্মীর মারধরে এক তরুণ নিহত হয়েছে। শনিবার সকালে দক্ষিণখানের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে খসড়া গেজেট প্রকাশ করেছে মজুরি বোর্ড। এতে একপক্ষ সন্তোষ প্রকাশ করলেও এর বিপক্ষে আন্দোলন করছে শ্রমিকদের একাংশ। শ্রমিকরা বলছেন,...
মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে সড়ক অবরোধ করে অবস্থান করছেন। রোববার সকালে মিরপুর ১০ নম্বর এলাকার সড়কে শ্রমিকদের এমন উপস্থিতি দেখা গেছে। 
আশুলিয়াসহ দেশে বিভিন্ন স্থানে পোশাক কারখানায় শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি জানিয়েছে, তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে কয়েকজনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর