রাজধানীতে পুলিশের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১:৪২ পিএম

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী  উপ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত আটটার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যর নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।  

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত পোনে দশ টায় ঢামেক হাসপাতালে আনা হয়। 

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ কাজী শাহান হক বলেন, মফিজুল ডিউটি শেষ থানার উদ্দেশে হেঁটে আসছিলেন। পথে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে পেটে, মাথাসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে  পালিয়ে যায়। তার কাছে অস্ত্র ছিল, কিন্তু দুর্বৃত্তরা তা নিতে পারেনি।

এটি পূর্ব শত্রুতা নাকি অন্য কিছু তা তদন্তের পর বলা যাবে বলেও জানান ওসি শাহান। 

একাত্তর/এসি
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
রাজধানীর গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। অজ্ঞাতনামা দুই হামলাকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর