যাত্রাবাড়ীতে পেট্রল বোমাসহ আটক চার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

যাত্রাবাড়ীতে নাশকতার প্রস্তুতিকালে পেট্রল বোমা, ককটেল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১০।
 
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের পঞ্চম তলার ছাদ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রুবেল (৩৩), মারুফ খান (২১), আল আমিন (২২) ও হৃদয় সরদার (২৫)।
 
র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন বৃহস্পতিবার রাত ৯টায় রায়হান সুপার মার্কেটের ছাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

মোহাম্মদ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় আরও ৪ জন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। 

মোহাম্মদ ফরিদ জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় রাজনৈতিক কর্মসূচির হরতাল অবরোধে তারা বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়। এ ছাড়া যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের এলাকায় নাশকতা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের জোর অভিযান চলছে।

এআর
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন।
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর