যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ৭ জনের আড়াই বছর কারাদণ্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ড পাওয়াদের দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে, আর এই টাকা দিতে না পারলে আরও সাত মাস কারাভোগের আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তবে বাকি ছয় আসামি পলাতম থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ছয় আসামি হলেন- সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক। এরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

দশ বছর আগে ২০১৩ সালের তেঁজগাও থানার একটি নাশকতার মামলায় নীরব সহ সাতজনকে দণ্ড দেয়া হয়েছে।

২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। বাসে আগুন দেয়া, সরকারি স্থাপনায় হামলাসহ সারাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।

ওই বছরের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় দণ্ড পাওয়াদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়। পরে নীরবসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আরবি 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর