সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আহত সাংবাদিক ও জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, সাংবাদিকদের ওপরে নির্বিচারে হামলা হয়েছে কিন্তু দু’মাসেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন নির্যাতিত সাংবাদিকরা। 

হামলার শিকার সাংবাদিকেরা বলেন, আমাদের উপর যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে তাদের ফুটেজ আছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের উপরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিশ্বাস রাখতে চাই।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, যারা সাংবাদিকদের ওপর নির্মমভাবে হামলা করেছে প্রশাসন যাতে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে।’ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও দাবি জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী বলেন, ২৮ অক্টোবর বিএনপি দেশে অরাজকতা করতে চেয়েছিলো। কিন্তু সাংবাদিকদের কাজ সব কিছু প্রকাশ করা। আর সেই ভয়ে তাদের অপকর্ম যেন বিশ্ববাসী দেখতে না পারে, আন্তর্জাতিক গণমাধ্যমে না আসে, সে জন্য বিএনপির সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করেছে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর যারা আক্রমণ করেন, তার প্রতিবাদটাও সেভাবে দিতে হবে। একটি রাজনৈতিক দলের সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। তাদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। অথচ দু’মাস হয়ে গেছে, এর বিচার তো দূরের কথা আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

মানববন্ধনে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবিষয়ে আমরা বহুবার বলেছি এবং এটি নিশ্চিত করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের। যারা সাংবাদিকদের উপরে নির্বিচারে হামলা করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা প্রশাসন থেকে নেয়া হয়নি। অপরাধীদেরকে চিহ্নিত করে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা করা হয় আমরা তার দাবি জানাই। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপরে বিএনপি হামলা করে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়। তারা যদি রাজনৈতিক দল হতো তাহলে কখনোই এভাবে সাংবাদিকদের উপরে হামলা করতে পারতো না।

একাত্তর/এসি
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর