বেনাপোল এক্সপ্রেসে আগুন: হাসপাতাল ছাড়লেন চার জন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ চার জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন আরও ছয় জন।

মঙ্গলবার রাতে তাদের ছাড়পত্র দেয়ার বিষয়টি  শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ডাক্তার হোসাইন ইমাম।  

ছাড়পত্র পাওয়া দগ্ধরা হলেন- মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), তার দুই ছেলে  দিহান (১১) ও রেহান (৬)।

এর আগে ওই নৃশংসতার ঘটনায় আগুনে ও ধোঁয়ায় আহত হয় হাসপাতালটিতে তিন নারী, শিশুসহ মোট ১০ জন ভর্তি হন। 

তাদের মধ্যে হালিমা বেগম (৫০) নামে একজনকে আইসিইউতে ও বাকিদের এইচডিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। 

তারা হলেন, ডেইজি আক্তার রত্না (৪০), তার স্বামী ইকবাল বাহার খান (৪৮), তাদের দুই ছেলে রেহান (৬) ও দিহান (১১)।

এছাড়া ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মাসুদ রানা (৩১), আসিফ মো. খান (৩০) এবং পরের দিন মুগদা জেনারেল হাসপাতাল থেকে ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)
ভর্তি হন । 

আইসিইউতে চিকিৎসাধীন হালিমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলার পায়রা ডাঙ্গায় বলে জানা গেছে। আর হালিমা গৃহিনী। 

হালিমার ছেলে রাসেল উদ্দিন সোহাগ জানিয়েছেন, ঘটনার দিন তার মা একাই ট্রেনে করে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ভাগনির বাড়িতে বেড়াতে আসছিলেন। 

ভাগনী জামাই  তাকে নেওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেনে আগুন লাগার পর তার শ্বাসনালী পুড়ে যায়। ট্রেনটি থামার পর তিনি সেখান থেকে বের হন। এর কিছুক্ষণ পর সেখানে অপেক্ষারত ভাগনীর জামাইকে খুঁজে পান এবং মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি হন।

তিনি আরও জানান, মায়ের শরীরের কোথাও বাহ্যিক দগ্ধ হয়নি। তবে  শ্বাসনালী পুড়ে গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দলটির নেতাকর্মীরা। এতে  চারটি বগি পুড়ে যায়। দগ্ধ হয়ে চার জন মারা গেছেন। তাদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ রয়েছে। 

এদিকে ওই আগুনের ঘটনায় বিএনপির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের মধ্যে ওই নৃশংসতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ট্রেনে আগুন দেওয়া ব্যক্তি রয়েছেন। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ট্রেনে আগুন দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য কাজী মোহাম্মদ মনসুর আলম ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে ট্রেনে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। নির্বাচন বানচাল করতেই আগুন দিয়ে জনমনে ভীতি ছড়াতেই  এই আগুন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মনসুর আলম।

একাত্তর/এসি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর