ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুই বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সাথে মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ও ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলেই সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে আগামী ২০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে লাগা আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর