ওয়ারীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম

রাজধানীর ওয়ারীতে ট্রাকের ধাক্কায় সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাটখোলা রোডে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতা কর্মী মো. জামাল (৪৫) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। রাজধানী সুপার মার্কেটের কাছে ফুটপাতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ভূঁইয়া জানান, রাতে মার্কেটের সামনের সড়কে কাজ শেষে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

একাত্তর/জো
আন্দোলনের নগরীতে পরিণত হওয়া রাজধানীতে এবার দেখা প্রতিবাদের অভিনব ভাষা। বকেয়া বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা।
রাজধানীর গরমে অচেতন হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওয়ারী থানাধীন গুলিস্তান টোলপ্লাজার কাছে অচেতন হয়ে পড়ে যাওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাজধানীর ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর