ব্যাটারিচালিত রিকশায় ডিজিটাল চাঁদাবাজি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম

ডিজিটাল পদ্ধতিতে চাঁদাবাজি। শুনতে অবাক লাগলেও নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশায় বারকোড বসিয়ে চাঁদাবাজি চলে মিরপুরের পল্লবী ও কালশীতে। মাসে দুই কোটি আর বছরে ২৪ কোটি টাকার চাঁদা তুলছে এই সিন্ডিকেট। অভিযোগ আছে এই টাকার ভাগ যায় প্রশাসন থেকে রাজনৈতিক নেতার পকেটেও। সম্প্রতি চাঁদা তুলতে বাঁধা দেয়ায় কথিত যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় আহত হয় সাতজন।

নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশার সিটের নিচে বসানো হয়েছে বারকোট। মুঠোফোনে স্ক্যান করলেই বেরিয়ে আসে তারিখসহ বেশ কিছু নির্দেশনা। মাসিক ১৮শ’ টাকা চাঁদা দিলেই মেলে এই বারকোট। মিরপুরের পল্লবী ও কালশীর দশ হাজার রিকশা থেকে মাসে ওঠে দুই কোটি টাকা, বছরে ২৪ কোটি।

জাতীয় নির্বাচনের আগে বছর খানেক এই চাঁদাবাজি বন্ধ থাকলেও নির্বাচনের পর এই চাঁদার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। কথিত যুবলীগ নেতা আড্ডুর বিরুদ্ধে এই চাঁদা তোলার অভিযোগ।

রিকশা মালিকদের অভিযোগ, রাতের বিভিন্ন সময় আড্ডু ও তার দলবল বিভিন্ন রিকশা গ্যারেজে গিয়ে গত একমাস ধরে হুমকি দিচ্ছে চাঁদার জন্য। সিসিটিভিতে আড্ডুসহ তার দলবলকে বিভিন্ন সময় গ্যারেজে যেতেও দেখা যায়। চালক ও মালিকরা বলছেন, চাঁদা না দেয়ায় ৭ জনকে পিটিয়ে গুরুতর যখম করা হয়েছে। এর মধ্যে তিনজন পঙ্গু হাসপাতালে ভর্তি।

গ্যারেজ মালিকরা বলছেন, রাজধানীতে প্রতিমাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি চলছে ব্যাটারিচালিত রিকশার টোকেনের নামে।

সম্প্রতি রিকশা চালক-মালিকদের ওপর আড্ডু বাহিনীর হামলার সময় পল্লবী থাকার এসআই মোবারক হোসেনও আহত হয়। পুলিশ বলছে, এখনো কেউ মামলা করেনি। অভিযুক্ত সহ পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, আমরা চেষ্টা করছি- যাতে অটো রিকশা থেকে কেউ চাঁদাবাজি করতে না পারে। এছাড়া আমরা কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেবো।

যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেয়া স্থানীয় সাংসদ সদস্যের লোক হিসেবে স্বীকৃত আড্ডু ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি। পুরো মিরপুর অঞ্চলে হাজার হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলছে, যারা ট্র্যাফিক আইন যেমন মানে না, তেমনি অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর