‘ভাইরাল’ হতেই মোটরসাইকেলে আগুন দেয় রাসেল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম

ট্র্যাফিক পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়েছে- এমন অভিযোগ এনে নিজের পাঁচ লাখ টাকার মোটরসাইকেলে আগুন দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তিনি একাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাসেল মিয়া সোশ্যাল মিডিয়াতে ‘জুনিয়র টাইগার শ্রফ’ নামধারণ করে নিজের এবং অন্যের বানানো কনটেন্ট পোস্ট করেন। মোটরসাইকেল স্পিডিং স্টানিংসহ বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেন তিনি।

রাজধানীর ৩০০ ফিট রোড, মাওয়া রোড ও আফতাব নগর রোডে রাতে দল বেঁধে মোটরসাইকেল চালাতেন রাসেল ও তার বন্ধুরা।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, রাসেল ও তার বন্ধুরা বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে তারা রাজধানীর বিভিন্নস্থানে চলাচল করে। তার বাবা-মা বিদেশ থাকে।

সম্প্রতি রাসেল তার বন্ধু ফুয়াদ হাসান রাকিবসহ আফতাবনগরে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ভিডিও তৈরি করে। মোটরসাইকেল পোড়ানোর কারণ হিসেবে জানায় ট্র্যাফিক পুলিশ অন্যায়ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। সেই অন্যায় মামলার প্রতিবাদ করে তার ভালোবাসার বাইকটি পুড়িয়ে দিচ্ছে।

অভিযুক্ত রাসেল মিয়া

ডিবি জানায়, প্রকৃতপক্ষে সেদিন তাকে কোনো মামলাই দেয়া হয়নি। হিরোইজম দেখাতে গিয়ে সে এ কাজটি করেছে বলে ডিবির কাছে স্বীকার করেছে রাসেল।

হারুন অর রশিদ জানান, ফুয়াদ নামে তার এক বন্ধু দ্রুত মোটরসাইকেল চালানো ছাড়াও আরও কয়েকটি অপরাধ করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সে মামলার স্লিপ এনে ভিডিওতে নিজেকে জরিমানা করেছে বলে প্রচার করে। সে কারণে পাঁচ লাখ টাকার মোটরসাইকেল পুড়িয়ে দেয় সে।

মহাসড়কে এমন বিশৃঙ্খলা করা বখাটেদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান ডিবি প্রধান।

 

একাত্তর/আরএ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর