হাজারীবাগে ছাদ থেকে পড়ে চালকের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুছ মিয়া (৫০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। তিনি হাজারীবাগের ঝাউচরে পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন।

মৃতের চাচাতো ভাই মো. হোসাইন মিয়া জানান, তাদের ভবনটির এক তলার ছাদে আংশিক রুম ও আংশিক নির্মাণাধীন।  সে অংশে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে অসাবধানতায় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে এবং পরে রাত পৌনে ১০টার দিকে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর হাজারীবাগ এলাকায় ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. এ কে এম আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) মারা গেছেন। 
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর