ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগে এক পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর দশতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহকর্মী আনোয়ারা (৪০) সহকারী পুলিশ কমিশনার (এসিপি) তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় । তার স্বামীর সাথে তার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক সুজিত কুমার সাহা জানান, মালিবাগে পুলিশ কর্মকর্তাদের আবাসিক এলাকায় মাধবীলতা ভবনের ছাদ থেকে পড়ে যান আনোয়ারা। এসিপি তরিকুল ইসলামের  বাসায় ১৬-১৭ মাস যাবত কাজ করতেন তিনি।

তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরায় তাকে ছাদের উপর হাটাহাটি করতে দেখা গেছে । এখন অসাবধানতায় পড়ে গেলো, না লাফিয়ে পড়েছে, বিষয়টি তদন্তের পর বলা যাবে।

এ ঘটনার পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুপুর দেড়টার দিকে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

 

একাত্তর/জো
রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৫০ এর আশপাশে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর