পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম

পরিবেশ অধিদপ্তরের এক পরিচালক ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর ভিন্ন দুটি হাসপাতালের তাদের মৃত্যু হয়।

মৃত সৈয়দ নাজমুল আহসান (৫৬) পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক। তার স্ত্রীর নাম নাহিদ বিনতে আলম (৪৮)।

বুধবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাজমুল আহসান। আর তার স্ত্রীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

তারা মিরপুর দুই নম্বর সেকশনের অফিসার্স কোয়ার্টারে থাকতেন। মৃত দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বুধবার তারা অসুস্থ হয়ে পড়লে বিকেলে নাজমুলকে সোহরাওয়ার্দী মেডিকেলে এবং স্ত্রী নাহিদকে রাতে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, নাজমুল আহসানকে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই থানার আরেক উপপরিদর্শক কাঞ্চন নাহার বলেন, নাহিদ বিনতে আলমকে বুধবার রাতে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান।

তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরো তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মৃত নাজমুলের গ্রামের বাড়ি মাগুড়ার সদর উপজেলায়।

আরবি
বেসরকারি নিউজ চ্যানেল- সময়সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে আত্মসমর্পন করতে গেলে, তাকে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কে নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পলাতক স্বামী সিফাত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর