মদ বাদ, মাদক মামলা চলবে পরীমনির বিরুদ্ধে: হাইকোর্ট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম

পরিমাণে গরমিল থাকায় মদ বাদ দেওয়া হলেও আইস ও এলএসডির মতো মাদকের বিষয়ে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে মামলা চালানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেন, পরীমনির বাসায় যে এলএসডি ও ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া গেছে, সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে।

তার বাসায় বিদেশি মদ পাওয়ার বিষয়ে আদালত বলেন, পরীমনির মদ পানের লাইসেন্স ও মদে অ্যালকোহলের মাত্রা কম থাকায়, মদ জব্দের বিষয়টি বাদ দিয়ে এই মামলার বিচার করতে হবে।

২০২১ সালের ৪ আগস্ট আলোচিত অভিনেত্রী পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করে র‌্যাব।  

এ ঘটনায় পরীমনিকে গ্রেপ্তার করে তিন দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। তখন ২৭ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

অভিযানের দুই মাস পর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

পরীমনিসহ অন্য দুই আসামির বিরুদ্ধে ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচারিক আদালত। এদিকে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি।

এরপর ২০২২ সালের পহেলা মার্চ রুল দিয়ে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয় যে, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম কেন বাতিল হবে না।

মামলা স্থগিতের পরই হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর