শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন আবুল মোমেন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম

এ বছর সাংবাদিকতায় ‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কবি ও সাংবাদিক, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন। প্রয়াত সাংবাদিক শাহ আলমগীর স্মরণে ২০২৩ সাল থেকে এই পুরস্কার চালু করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। প্রয়াত শাহ আলমগীরের ৮৭তম জন্মদিনে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার দেয়া হলো। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বাংলাদেশের সাংবাদিকতা ও সাংবাদিকদের জন্য প্রয়াত শাহ আলমগীরের অবদানের কথা তুলে ধরা হয়।

‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার বাবদ দেয়া হয় নগদ এক লাখ টাকা ও ক্রেস্ট।

 

একাত্তর/জো
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণতম শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
কোটাবিরোধী আন্দোলনের সময় শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের দুর্নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি...
একাত্তর টিভির সাংবাদিক ইসতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রচার গণমাধ্যমকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। অপরাধীদের দ্রুত...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর