ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান, আটক ২০

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:৩৮ পিএম

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে অভিযান হয়েছে। এসময় অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।

তিনি জানান, অবহেলা, তাচ্ছিল্যও বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

উপ-কমিশনার জানান, শুরুতে তারা র‌্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। অন্যান্য বেশ কিছু রেস্টুরেন্টেও একই অবস্থা দেখা যায়।

পুলিশের এ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তিনটি রেস্তোরাঁ থেকে ম্যানেজারসহ অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গ্যাস সিলিন্ডার।

র‍্যানকিন স্ট্রিটের সব ভবনের রেস্তোরাঁগুলোয় অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে। অভিযানে বিভিন্ন রেস্তোরাঁর অনিয়মগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর