অভিযান টের পেয়ে ডায়াগনিস্টক সেন্টার বন্ধ করে পলায়ন 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের একেবারে সামনেই গজিয়ে উঠেছিলো নিউ আল আকসা ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক। কোনো ধরনের অনুমতি ছাড়াই চালানো হচ্ছিলো নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা।

অবশেষে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বেসরকারি নিউ আল আকসা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অভিযানে হাতেনাতে ধরা পড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশেই পরীক্ষা-নিরীক্ষার বিষয়, পরীক্ষার জন্য রক্ত নিতে দেখা যায় অদক্ষদের, অনুমোদন ছাড়াই করা হচ্ছিলো এক্সরেও।

দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসা এই ডায়াগনস্টিক সেন্টারটি অভিযানের সময় কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

এদিকে মুগদাতেই জমজম ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানেও প্রমাণ মিলেছে নানা অসঙ্গতির। তবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে মেডিকাস ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার বন্ধ করে পালিয়ে যায় এর কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 

আরবি
সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু তাকরিন। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
ভোলার মহসিন-আমেনা দম্পতি তাদের ছয় মাস বয়সী সন্তান তাকরিনকে নিয়ে লড়ছেন এক অসম লড়াই। একদিকে ছেলের জন্য হাম হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি, অন্যদিকে বেসরকারি হাসপাতালের আইসিইউর পাহাড়প্রমাণ বিল। সন্তানের...
রাজধানীর চানখাঁরপুল এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায়, সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর