হামে প্রাণ বাঁচাতে দত্তকের সিদ্ধান্ত, সেই তাকরিনকে বাঁচানো গেলো না

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:০২ পিএম

সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু তাকরিন। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, শিশুটি হাম পরবর্তী মারাত্মক জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে ছিলো। সকালে তার প্রথমবার কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) হলে সিপিআর ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিলো। কিন্তু এর কিছুক্ষণ পরই দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

তাকরিনের মৃত্যুতে শোক প্রকাশ করে এই চিকিৎসক বলেন, বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে। তার মৃত্যু খুবই দুঃখজনক। মঙ্গলবার একাত্তর টেলিভিশনে সংবাদ প্রকাশের পর সেতুমন্ত্রী শিশুটির দায়িত্ব নিয়েছিলেন এবং নিয়মিত খোঁজখবর রাখছিলেন।

তাকরিনের চলে যাওয়ার মধ্য দিয়ে অবসান হলো অটোরিকশা চালক মহসিন ও আমেনা দম্পতির এক হৃদয়বিদারক সংগ্রামের। একদিকে ছেলের শরীরে হামের মরণব্যাধি সংক্রমণ, অন্যদিকে বেসরকারি হাসপাতালের আইসিইউর পাহাড়প্রমাণ বিল—এই দুই সঙ্কটে পিষ্ট হচ্ছিলেন তারা। সন্তানের জীবন বাঁচাতে এই অসহায় দম্পতি এতোটাই মরিয়া ছিলেন যে, তাকরিন বেঁচে থাকবে এই শর্তে তাকে অন্য কারো হাতে তুলে দিতেও চেয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাকরিন সবাইকে ছেড়ে চলে গেলো।

তাকরিনের অসুস্থতার শুরু হয়েছিল ভোলায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হয়। কিন্তু রাজধানীর দুটি সরকারি হাসপাতাল ঘুরেও আইসিইউ সঙ্কটের কারণে তাকে ভর্তি করা সম্ভব হয়নি। বাধ্য হয়েই মহসিন তার সন্তানকে নিয়ে ছোটেন বেসরকারি হাসপাতালে। গত ২০ দিন ধরে হাসপাতালের বারান্দায় কাটছিরো তাদের দিন। ফলে বন্ধ হয়ে গিয়েছিল পরিবারের আয়ের একমাত্র উৎস অটোরিকশা চালানোও।

বেসরকারি হাসপাতালে গত দুই সপ্তাহে তাকরিনের চিকিৎসার বিল এসেছিলো চার লাখ টাকারও বেশি। কিন্তু সহায়-সম্বলহীন বাবা মহসিন এ পর্যন্ত পরিশোধ করতে পেরেছিলেন মাত্র ২০ হাজার টাকা। একদিকে পাহাড়প্রমাণ দেনা, অন্যদিকে আদরের সন্তানকে হারানোর শোক—সব মিলিয়ে এক দিশেহারা অবস্থায় পড়েছে পরিবারটি।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শয্যাসঙ্কটের কারণে শুধু অতি জটিল...
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সময়মতো টিকা না দেওয়ার কারণেই হামে শিশুদের মৃত্যু হচ্ছে এবং যারা শিশুদের টিকা দেয়নি, তারা এর জন্য দায়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই কারণ খতিয়ে...
ভোলার মহসিন-আমেনা দম্পতি তাদের ছয় মাস বয়সী সন্তান তাকরিনকে নিয়ে লড়ছেন এক অসম লড়াই। একদিকে ছেলের জন্য হাম হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি, অন্যদিকে বেসরকারি হাসপাতালের আইসিইউর পাহাড়প্রমাণ বিল। সন্তানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর