১৪ বাসে আগুনে তদন্ত কমিটি

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম

রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়া এলাকায় রহস্যময় আগুনে লন্ডন এক্সপ্রেস নামের একটি পরিবহন কোম্পানির ১৪টি বিলাসবহুল পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। তদন্ত কমিটির সদস্য সচিব ডিএডি মো. শামসুজ্জোহা এবং সদস্য ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি।

১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে গ্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসগুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও ইতোমধ্যে পুড়ে যায় সবগুলো বাস।

রাত সাড়ে আটটায় সবাই যখন তারাবির নামাজে ব্যস্ত, তখন প্রায় অন্ধকার ওই গ্যারেজে জ্বলে ওঠে আগুন। এক বা একাধিক বাসে আগুন দেখ থমকে দাঁড়ায় পথচারীরা। কিন্তু সেসময় গ্যারেজ ছিলো ফাঁকা।

জরুরী পরিষেবা নম্বরে ফোন পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে গেছে বিলাসবহুল এসি বাসগুলো।

ফায়ার সার্ভিস ঢাকা দক্ষিণের উপ-সহকারী পরিচালক এ.কে.এম শামসুজ্জোহা জানান, আগুন লাগে গ্যারেজের পেছন দিক থেকে। বাতাসের কারণে এক গাড়ি থেকে আরেক গাড়িতে দ্রুত আগুন ছড়ায়।

ফায়ার সার্ভিসের সাথে সাথে ঘটনাস্থলে আসে র‍্যাব ও পুলিশ। র‍্যাব-১০’র পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ জানান, পুরো গ্যারেজের দায়িত্বে ছিলো দুইজন নিরাপত্তা প্রহরী। কিন্তু তারা ঘটনাস্থলে ছিলেন না। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, পুলিশও আগুনে বাস পুড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন।

এদিকে, এ অগ্নিকাণ্ডের পরও লন্ডন এক্সপ্রেসের মালিকপক্ষ বা নিরাপত্তার প্রহরীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ করে যোগাযোগ করা হলেও ফোন ধরেনি কেউ।

কেএসএইচ
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর