সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত এক, নিখোঁজ দুই

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ ও ঘষাঘষিতে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রেবা (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরঘাটের ঢাকা-ইলিশা রুটের লঞ্চঘাটে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সোহাগের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্তঃসত্ত্বা নারী রেবাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি সোহাগ রানা গণমাধ্যমকে জানান, আমরা বেশ কয়েকজন নিখোঁজের খবর পাচ্ছি। এখন পর্যন্ত দুইজনের নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। নৌ পুলিশের একাধিক টিম উদ্ধারকাজে নিয়োজিত আছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সদরঘাটে পন্টুনে ভেড়ানো ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামের আরেকটি লঞ্চ দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। দুই লঞ্চের এই সংঘর্ষ ও ঘষাঘষির মাঝখানে পড়ে কয়েকজন যাত্রী পিষ্ট হন।

পুলিশ আরও জানায়, বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে রেবা আক্তার নামের ওই নারী দুই লঞ্চের চিপায় পড়ে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপরই ঘাতক লঞ্চ ‘জাকির সম্রাট-৩’ দ্রুত টার্মিনাল ত্যাগ করে পালিয়ে যায়।

ঈদের আগে ঘরমুখো মানুষের এমন ভিড়ের মধ্যে এই দুর্ঘটনায় টার্মিনালে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর