সদরঘাটে ঈদযাত্রায় বিশৃঙ্খলা, লঞ্চ মালিকদের ‘লোকসান’ ছুতোয় জিম্মি যাত্রীরা

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যাত্রীচাপ কম থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চ বসিয়ে রাখছেন মালিকেরা। বিআইডব্লিউটিএ-এর তদারকির অভাবে সাধারণ যাত্রীরা কার্যত জিম্মি হয়ে পড়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। তবে ঈদযাত্রার শেষ দিনে এসে সদরঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বিগত কয়েক দিনের তুলনায় শুক্রবার (২০ মার্চ) যাত্রীচাপ কিছুটা কম থাকার সুযোগে অনেক লঞ্চ নির্ধারিত সময়ে ঘাট ছাড়ছে না। এতে ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে লঞ্চ স্টাফদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখার পর বিআইডব্লিউটিএ-এর অনুমতির দোহাই দিয়ে কয়েকটি লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক লঞ্চ যাত্রী পূর্ণ হওয়ার পরও অতিরিক্ত যাত্রীর আশায় ঘাটে ভিড় করে বসে আছে। দীর্ঘ সময় আটকে থাকায় নারী ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।

লঞ্চ মালিকদের দাবি, প্রতিটি ট্রিপে অন্তত ৫০০ থেকে ৬০০ যাত্রী না হলে তাদের লোকসান গুনতে হয়। লোকসানের এই অজুহাত দেখিয়েই তারা লঞ্চ ছাড়তে দেরি করছেন। এ বিষয়ে প্রশ্ন করায় সংবাদকর্মীদের ওপরও চড়াও হতে দেখা গেছে অনেক মালিক ও স্টাফকে।

এদিকে সদরঘাটে এমন অনিয়ম চললেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বা সংশ্লিষ্ট অন্য কোনো সংস্থার কার্যকর নজরদারি চোখে পড়েনি। কর্তৃপক্ষের নিরবতায় লঞ্চ মালিকদের স্বেচ্ছাচারিতা আরও বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ১৬টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব মিলিয়ে ১৭০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। তবে সেবার চেয়ে ভোগান্তিই এখন যাত্রীদের কাছে বড়ো হয়ে দাঁড়িয়েছে।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর