দক্ষিণে মশা নিয়ন্ত্রণে, বর্ষায় জলাবদ্ধতা হবে না: তাপস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম

ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে আছে এবং এই বর্ষায় জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর পান্থকুঞ্জ বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন। 

এডিস মশা নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন,  যাত্রাবাড়ী, জুরাইনে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রয়েছে। মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সঙ্কট নেই। যেসব কর্মী অবহেলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোথাও মশার উপদ্রব বাড়লে আমরা ব্যবস্থা নেবো।

এসময় জুলাইয়ের আগেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে জনগণকে নান্দনিক পার্ক উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। 

এ বছর জলাবদ্ধতা হবে না জানিয়ে মেয়র বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল এবার সে এলাকায় কাজ করা হয়েছে। তাই জলাবদ্ধতা না হওয়ায় সম্ভাবনা আছে। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা যাবে। শহরের দুই-একটি জায়গা ছাড়া এখন কোথাও জলাবদ্ধতা হয় না।

তিনি জানান, নিউমার্কেট, হকার্স মার্কেট এলাকায় আমরা নতুন প্রকল্প নিয়েছি। পিলখানায় ভেতর দিয়ে পানি প্রবাহের বড় নর্দমার ব্যবস্থা করছি। 

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর