নেভারল্যান্ড জিরো আওয়ার, মুক্তিযুদ্ধ নিয়ে যা লিখেছেন রীতা চৌধুরী

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:৫০ এএম

ভারতের আসাম রাজ্যের সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা ড. রীতা চৌধুরী। মুক্তিযুদ্ধের সাথে তার রয়েছে কিশোর বয়সের নানান স্মৃতি। এবার সেই স্মৃতিগুলোকেই উপন্যাসের ভাষায় তুলে ধরেছেন ‘নেভারল্যান্ড-জিরো আওয়ার’ -গ্রন্থে।

ভারতের আসাম রাজ্যের হাফলং এসএসবি ট্রেনিং সেন্টারের সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন প্রয়াত বিরজানন্দ চৌধুরী। আর রীতা চৌধুরী কিশোর বয়সে বাবার সাথে থেকেই দেখেছেন মুক্তি সেনাদের প্রশিক্ষণ। নেভারল্যান্ড জিরো আওয়ার মূলত একাত্তরের সেই ইতিহাস গড়া মানুষদের নিয়েই ড. রীতা চৌধুরীর উপন্যাস। 

লেখিকা ড. রীতা চৌধুরী বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধাদের একটি বিশেষ অংশকে ট্রেনিং দিয়েছিলেন, আসাম পুলিশ ট্রেনিং সেন্টারে। আমরা ওখানে ছিলাম। আমরা তাদের কাছ থেকে দেখেছি।

উপন্যাসের পাতায় পাতায় রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী। সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে যুদ্ধকালীন সময়ের সমাজ জীবনের বাস্তব চিত্র।

অসমীয়া ও বাংলাদেশের লেখকরা বলছেন, এই উপন্যাসের মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে আসামের বন্ধুত্ব যেমন নিবিড় হবে তেমনি নতুন প্রজন্মও জানতে পারবে মুক্তিযুদ্ধে আসামের জনগণের অবদানের কথা।

ব্যতিক্রমের কর্ণধার ড. সৌমেন বলেন, এই গ্রন্থটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুস সামাদ বলেন, উত্তর ভারতীয় রাজ্য আসামের সাথে বাংলাদেশ ও বাঙালীদের সম্পর্ককে সমৃদ্ধ করবে এই বই।

শনিবার সন্ধ্যায় ছায়ানট ভবনে অনুষ্ঠিত হয় নেভারল্যান্ড জিরো আওয়ার উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বই প্রকাশের আগে ড. রীতা চৌধুরী প্রথম বার যান মুক্তিযুদ্ধ সংগ্রহালয়ে এবং ৩২ নম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে। সেখানে তিনি জানান, বইয়ের পরবর্তী খণ্ডে আসবে মুক্তিযুদ্ধ পর্ব। তৃতীয় পর্ব মুজিবের হত্যা থেকে ২০১১ পর্যন্ত বিস্তৃত হবে।

একাত্তর/আরএ
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর