তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ও নতুন নীতি চেয়ে রিট 

আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:০০ পিএম

দেশের তাপপ্রবাহ নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষ গঠন এবং তাপপ্রবাহ প্রতিরোধে নীতি ও কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রিটে পরিবেশের ভারসাম্য রক্ষা ও তাপপ্রবাহ নিয়ন্ত্রণ বা প্রতিরোধে নতুন পলিসি প্রণয়ন ও গাইডলাইন তৈরির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মতো  একটি আলাদা কর্তৃপক্ষ প্রস্তুত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া তাপপ্রবাহ নিয়ন্ত্রণ নতুন নীতি প্রণয়ন ও গাইডলাইন তৈরি এবং রাজউকের মতো একটি আলাদা কর্তৃপক্ষ তৈরির নির্দেশনা কেনো দেওয়া হবে না, তা নিয়ে রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

জনস্বার্থে করা রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ)  সিটি কর্পোরেশনের মেয়র ও রাজউক চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এর আগে তাপপ্রবাহ নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে পত্রিকার দুইটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। তখন আইনজীবীকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার পরামর্শ দেন আদালত। একই সঙ্গে তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, তা জানার চেষ্টা করতে বলেন।

গত ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন পরামর্শ দেন।

আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী। তখন তিনি বলেন, দেশের তাপপ্রবাহের এমন অবস্থা কমপক্ষে ১০ থেকে ১২ বছরে সৃষ্টি হয়নি। তাই এর প্রতিকার হওয়া দরকার এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার।

ওইদিন আদালত তাকে এ সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি এবং রিট আবেদন করতে বলেন। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর