দ্রব্যমূল্যের লাগাম টানতে ভোক্তার আহ্বান

আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:০৮ পিএম

ভলান্টারি কনজুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি (ভোক্তা) আসন্ন বাজেটে ভোক্তার ওপর চাপ সৃষ্টি না করে রাজস্ব আয় বৃদ্ধি, আইএমএফ’র চাপ সত্ত্বেও কৃষি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি এবং মূল্যস্ফীতি রোধ ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সরকারকে।

রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সক্রিয় সংগঠন ভোক্তা’র পক্ষ থেকে নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল এ পরামর্শ দেন ।

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট-পূর্ব প্রস্তাবনার ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে আরও গণমুখী করতে খাতওয়ারি ১৯ দফা সুপারিশ তুলে ধরা হয়।

ভোক্তার সুপারিশগুলোর মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য কমিয়ে ভোক্তাদের ক্রয় ক্ষমতায় আনতে চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের আমদানি শুল্ক ও মূসক সহনীয় পর্যায়ে রেখে বিলাসদ্রব্যসহ ধনীদের ব্যবহার্য পণ্যে শুল্ককর বৃদ্ধি, অতি মুনাফাখোর ব্যবসায়ী গ্রুপগুলোর ওপর মনিটরিং জোরদার করা, বাজার সিন্ডিকেশনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সীমিত আয়ের মানুষের জন্য টিসিবির ভর্তুকিযুক্ত পণ্যের উন্মুক্ত বাজার সম্প্রসারণ করা।

এছাড়া কর্মমুখী শিক্ষা নিশ্চিতে বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দের ৫ শতাংশ, দুর্বল স্বাস্থ্য খাতকে পথ দেখাতে বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, বৈশ্বিক অতিমারীর ফলে সৃষ্ট বিশ্বমন্দা ও যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় কর্মহীন মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি, রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করারও তাগিদ দেওয়া হয়।

এছাড়াও শিল্প-কারখানা পূর্ণ ক্ষমতায় চালু রেখে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ক্রয়ে বিশেষ বরাদ্দ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, কালো টাকা সাদা করার বিধান বাতিল করা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাঠানো অর্থ ফিরিয়ে আনতে বাধ্য করা এবং বিচারের আওতায় আনার পরামর্শও দেওয়া হয় সরকারকে।

সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা হ্রাস এবং জনগণের ওপর চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। ভর্তুকির চাপ কমানোর অজুহাতে সার, বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম না বাড়িয়ে প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি বন্ধের পদক্ষেপ নেয়ার পরামর্শও দেওয়া হয়।

বাজেটে ভোক্তা অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে বিশেষ আর্থিক বরাদ্দ রাখার জোর দাবি জানানো হয়। 

 

একাত্তর/জো
আসন্ন জাতীয় বাজেট উপলক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত শ্রমিকদের কেমন বাজেট চাই শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার। রাজধানীতে মোট ১৩টি দল এ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
বাজারের অতীতের সংস্কৃতির অবসান ঘটেনি। ভোক্তা অধিকার ও শিক্ষার্থীরা বাজার নজরদারি করতে এলে দাম এক রকম আর তারা চলে গেলেই ফিরে আসছে বাড়তি দাম।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর