পাসপোর্ট আবেদনকারীদের পুলিশ পরিচয়ে ফোনে প্রতারণা

আপডেট : ০৭ মে ২০২৪, ১২:৪৯ পিএম

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র। রাজধানীর বিভিন্নস্থান থেকে চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, এই চক্রের মূলহোতা বেলালের নেতৃত্বেই হতো প্রতারণা।

ডিবি পুলিশ প্রতারক চক্রের দৌরাত্ম্যের খবরে ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালায়। পরে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে পাসপোর্টের আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিলো।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, চক্রটি মূলহোতা বেলালের নির্দেশনায় কয়েক ধাপে পাসপোর্টের আবেদনকারীদের তথ্য নিতো। এরপর হোয়াটসঅ্যাপে পুলিশের পোশাক পরা ছবি আপলোড দিয়ে আবেদনকারীদের ফোন করে টাকা হাতিয়ে নিতো। 

তিনি বলেন, পাসপোর্ট অফিসের কয়েকজন পিয়ন-আনসারসহ কিছু অসাধু লোকজন চক্রটিকে সাহায্য করতো। আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যেতো, তখন লুকিয়ে- মোবাইলে ছবি তুলে রাখতো অভিযুক্তদের সাথে থাকা এসব কর্মচারী।

হারুন অর রশীদ আরও জানান, অভিযুক্তরা আবেদনকারীর ফর্মে থাকা তথ্য নিয়ে ফোন দিয়ে পুলিশ পরিচয়ে বলতো, ‘আমরা আর আসছি না- আপনি কিছু টাকা পাঠিয়ে দেন।’

এই চক্রের সঙ্গে কাজ করা পাসপোর্ট অফিসের কর্মীদের ব্যাপারেও তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধেরও ব্যবস্থা নেয়ার কথা জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

 

একাত্তর/আরএ
‘রক্ষকই যখন ভক্ষক’ কথাটি যেন হুবহু মিলে গেল ‘সানজি গ্রুপ অব কোম্পানিজের ক্ষেত্রে। যে প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা নিখুঁত...
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর