নকল স্যালাইন কারখানায় পুলিশের অভিযান

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৪৬ পিএম

সাম্প্রতিক সময়ের তীব্র তাপপ্রবাহকে পুঁজি করে জমে উঠেছিলো নকল স্যালাইনের ব্যবসা৷ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এমন একাধিক নকল স্যালাইন কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। 

পুলিশ বলছে শুধু পানি আর চিনি মিশিয়ে নামিদামী ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারে ছাড়া হয়েছে নকল স্যালাইন। 

ক'দিন আগেই তীব্র তাপদাহে বিপর্যস্থ ছিলো জনজীবন। হঠাৎ করেই বাজারে বেড়ে যায় স্যালাইনের চাহিদা। এই সুযোগে বিখ্যাত বিভিন্ন ব্রান্ডের মোড়কে বাজারে ছাড়া হয় নকল স্যালাইন। 

বাজারে ছাড়ার জন্য প্রস্তুত থাকা এই স্যালাইনগুলো দেখে বোঝার উপায় থাকে না যে এগুলো নকল। 

গেলো কয়েকদিন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কটি কারখানার সন্ধান পায় ডিবি। মূলত নামীদামী ব্যান্ডের শিশু খাদ্য নকল করতো এই চক্র। তাপদাহের সুযোগকে কাজে লাগিয়ে হঠাৎ শুরু করে স্যালাইন ব্যবসা। অস্বাস্থ্য পরিবেশে শুধু পানি আর চিনি দিয়েই তৈরি হতো এসব স্যালাইন।

গোয়েন্দা পুলিশের অভিযানে বেশ ক'টি নকল শিশুখাদ্য তৈরির কারখানারও সন্ধানও মিলেছে। মারাত্মক ঝুকিপূর্ণ পরিবেশে নকল ক্যামিকেল দিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য। দেশী বিদেশী মোড়কে তা বাজারজাত করতো চক্রটি। 

ভেজাল ও নকল ওষুধ থেকে শুরু করে নকল পণ্যের উৎপাদন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবি প্রধান।

এআর
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর