মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালু হতে আরও একবছর

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:০৬ পিএম

মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে কমলাপুরে মেট্রোরেল স্টেশন। চলছে স্টেশনের দ্বিতীয় তলার কাজ। এই পথের সব পাইল উঠে গেছে আগেই। এখন চলছে পাইলের ওপর ক্যাপ বসানোর কাজ। সব মিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই পথের কাজ শেষ হয়েছে ৪০ শতাংশ। ২০২৫ সালের জুনের মধ্যেই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথে পুরো দমে চলছে মেট্রোরেলের কাজ। প্রায় সবগুলো পাইলের কাজই শেষ হয়েছে। এখন চলছে পাইলের ওপর ক্যাপ বসানোর কাজ। এই ক্যাপের ওপরই বসবে মেট্রো চলার পথ। তারপর সেই পথে বসবে রেল লাইন। তারপর ধাপে ধাপে চলবে লাইনের ওপর বিদ্যুৎ সংযোগের কাজ।

মাথা তুলে দাঁড়াচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। স্টেশনের কনকোর্স বা যাত্রী উঠানামা ও টিকেট কাউন্টার যে ফ্লোরে বসবে; এখন সেটির নির্মাণ কাজ চলছে। চলতি বছর জুন থেকে জুলাইয়ের মধ্যেই এই কনকোর্স নির্মাণের কাজ শেষ হবে।

আর এ কাজ শেষ হলেই খুলে দেয়া হবে নিচের রাস্তা। নিচে তৈরি হবে ছয় লেনের সড়ক, জানালেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান।

তিনি বলেন, এখন আমরা একটা রুটকে চালু রেখে সাময়িক যানবাহন চলাচল করাচ্ছি। এটা খুলে দেয়া হবে।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সেনাকল্যাণ ভবনের সামনে দক্ষিণ কমলাপুর সড়কের দুই পাশের ৪৭টি ভবন অধিগ্রহণ করে তৈরি হচ্ছে মেট্রোরেলের এই পথ।

এরিমধ্যে কমলাপুর অংশের ৪০ শতাংশের কাজ শেষ হয়েছে। আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আগামী বছরের জুনের মধ্যে আমরা এটি খুলে দিতে পারবো বলে আশা করছি।

কমলাপুর স্টেশনের এই পয়েন্টেই যুক্ত হবে এমআরটি ওয়ান। এয়ারপোর্ট থেকে মাটির নিচ দিয়ে কমলাপুরের সাথে যুক্ত হবে লাইনটি। তখন মতিঝিল বা কমলাপুর থেকে দ্রুততম সময়ের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করা যাবে।

 

একাত্তর/আরএ
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
সরকার ঘোষিত ঈদুল আজহার ছুটি শুরুর দিনে রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও বরাবরের মতো এবারও কিছু ট্রেন স্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর