‘জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক’

আপডেট : ২৫ মে ২০২৪, ০২:১৭ পিএম

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ কিংবা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো দায় চাপাতেই চাইতো তবে ক্ষমতায় থাকার সময়ই প্রতিবাদ করা উচিত ছিলো। 

শনিবার রাজধানীর বনানীতে এডিটরস গিল্ড আয়োজিত দেশে দেশে 'ক্ষমতার চেহারা' শিরোনামে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনায় বিশিষ্টজনের বলেন, বাংলাদেশ এখন ভূরাজনীতির শিকার। পরাশক্তিগুলো নিজেদের ক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী করতে ছোট রাষ্ট্রগুলো যারা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে, এবং ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ওপর চাপ তৈরি করছে। যারই হাতিয়ার নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো। 

যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র গণতন্ত্রের ধারক বাহক হতো তবে তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ করতো এবং বন্ধের উদ্যোগ নিতো উল্লেখ করে আলোচকরা বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের অনেক শাসকের ওপর নিষেধাজ্ঞা দিতো। কিন্তু তারা তা না করে দুর্বল রাষ্ট্রগুলোকে নিজেদের আয়ত্তে আনতে চায়।

তারা আরও বলেন, বাংলাদেশ এখন ভূরাজনীতির অংশ। সকলেই চায় বড় শক্তির সাথে ভারসাম্য রেখে চলতে। তবে এখন পৃথিবী মাল্টিপোলার হয়েছে। এখন ছোট ছোট দেশগুলোর অবস্থান ভালো হয়েছে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে। 

আলোচকদের মতে, ক্ষমতার রাজনীতির কারণে সৎ থাকা যায় না। ক্ষমতাকেন্দ্র থেকে দুর্নীতি শুরু হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবার তাগিদ দেন আলোচকরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করা ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের মধ্যে অনেকের ধারণা যুক্তরাষ্ট্রের জন্য আমাদের গণতন্ত্র তৈরি হয়েছে। কিন্তু তথ্য প্রমাণের সাথে এটি যায় না। আমাদের গণতন্ত্র পশ্চিমা রাষ্ট্রের ওপর ভিত্তি করে হয়নি। 

তিনি আরও বলেন, মনে রাখতে হবে ৭১ সালে সোভিয়েত ইউনিয়ন আমাদের সাথে ছিলো আর আমেরিকা ছিলো না। আজিজকে যা দিয়েছে তা রাজনৈতিক। কারণ যারা ফিলিস্তিনে গণহত্যা চোখে দেখে না। এরকম নিষেধাজ্ঞা দিয়ে কী হবে। আর যদি দিতেই হয় তবে জারদারিকে দেয়া উচিত। ধারণা করা হচ্ছে, আজিজ বা বেনজিরের জন্য প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলো। তাহলে পশ্চিমা দেশে কোনো প্রতিষ্ঠানই দাঁড়াতো না।

এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন লেখক,গবেষক, সমাজ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, রাজনীতি বিশ্লেষক ও ডাকসুর প্রথম নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক গবেষণা পরিচালক অধ্যাপক ড. আব্দুর রব খান, দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। 

আরবিএস
প্রধানমন্ত্রীর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে কোনো বিদেশি চক্রান্ত বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতিতে প্রভাব রাখতে পারছে না। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনরা বলেন, বিএনপি ভারত...
ঘুষ বাণিজ্য জিইয়ে রাখতে রেস্টুরেন্ট অনুমোদনে ১৩টি সংস্থাকে যুক্ত রাখা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইন ও বিধির মধ্যেই অনেক অসঙ্গতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে হলে সুশাসনের দিকেও নজর...
বাংলাদেশকে ঘিরে ভূরাজনীতি এখনও চলছে; তবে যেসব দেশ নেতিবাচক খেলেছে তারা সফল হয়নি। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, সকলের সাথে সমান সুসম্পর্ক রাখায় বাংলাদেশের...
মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সঠিক ও যৌক্তিক, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমার নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার ‘উসকানিমূলক যুদ্ধের ফাঁদে’ বাংলাদেশ পা দেবে না বলে...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর