আবার চলছে মেট্রোরেল

আপডেট : ২৭ মে ২০২৪, ০১:২৭ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।

সোমবার সকাল ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৯টার দিকে স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এসময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।

সরেজমিনে পূর্ব ঘোষণা ছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।

যাত্রীরা জানান, সকালে বৃষ্টির কারণে কোনো ঘোষণা ছাড়াই মেট্রোরেল বন্ধ রাখা হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এর ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। 
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এর কারণ হিসেবে কিছু জানানো হয়নি। 
নগর গণপরিবহনের অন্যতম জনপ্রিয় বাহন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চালানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর