ঢাকা মেডিকেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জুন ২০২৪, ১০:০৪ পিএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৩০ থেকে ৩৫ হতে পারে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক জানান, ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের বাইরে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কল্যাণের ক্যান্টিনের সামনের ফুটপাতে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে ফোন দেয় স্থানীয়রা।

পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে দেহটি দেখে ভবঘুরে মনে হচ্ছে উল্লেখ করে এসআই ইমন জানান, নিহতের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

একাত্তর/আরএ
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর