চোরাই পথে গরু প্রবেশ বন্ধে সরকার কঠোর: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন কোনো গরু দেশে প্রবেশ করাতে না পারে সে বিষয়টি কঠোরভাবে তদারক করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের বিশ্ব দুগ্ধ দিবস এক অনুষ্ঠানে রোববার মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে আমাদের খামারিদের নিরুৎসাহিত করতে চোরাইপথে কিছু কিছু গরু আনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে। সুতরাং দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কারণ নেই।

মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্ট্রেলিয়া থেকে ফ্রিজিয়ান জাতের ষাঁড় আনার মাধ্যমে দুধের উৎপাদন বাড়ানোর উৎদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শুধু একটা স্বাধীন দেশই দিয়ে যাননি। বরং স্বাধীন দেশকে কীভাবে খাবারে, পুষ্টিতে, ভাতে, মাছে উন্নত দেশে পরিণত করা যায় সে ভাবনাটিও তিনি সঙ্গে সঙ্গে করেছেন।

তিনি বলেন, দুধের উৎপাদন বাড়ালে দুধ খাওয়া বাড়বে এমনটি নয়, বরং দুধ খাওয়ার প্রবণতা বাড়লেই দুধের উৎপাদন বাড়বে। কারণ চাহিদা বাড়লেই সরবরাহ বাড়ানোর বিষয়টি সামনে আসে। দুধের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।

গ্রামের প্রান্তিক খামারিরা মূল্যের অভাবে অনেক সময় দুধ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুধের দাম কম হলেও দুধ থেকে উৎপন্ন মিষ্টির দাম অনেক বেশি। দুগ্ধ শিল্পের সঙ্গে যারা জড়িত তারা অনেক সময় ন্যায্য মূল্য পাচ্ছে না বলে বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায়। খামারিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সে রকম একটা ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন কে বি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, উপাচার্য মো. শহীদুর রশীদ, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।

কেএসএইচ
কোরবানির ঈদের বাকি আর মাত্র দু’চার দিন। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, রাজধানীর পশুর হাটগুলোতে বেচাকেনার পারদ ততই তুঙ্গে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন হাটগুলোতে পা ফেলার জায়গা নেই। ছোট-বড় নানা...
রমজান মাসে বাজারে মাছের সরবরাহ বাড়িয়ে মাছের মূল্য ক্রেতাদের নিকট সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর