প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জুরাইনের উন্নয়ন

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:১৪ পিএম

রাজধানীর বুকে জুরাইন যেনো এক বিচ্ছিন্ন জনপদ। সড়কে খানাখন্দ-জলাবদ্ধতা। সুপেয় পানির অভাব, গ্যাস সংকট। নেই ড্রেনেজ ব্যবস্থাও। নাগরিক জীবনে এমন কোনো সংকট নেই যা জুরাইনে নেই।

ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে, বাসা বাড়ির ব্যবহৃত পানিতেই ডুবে যায় রাস্তাঘাট। আর বৃষ্টি হলতো কথাই নেই। সড়ক পরিণত হয় পুকুরে! এমন বহুমাত্রিক সংকটের সাথেই বসবাস জুরাইনের বাইপাস সড়কসহ আশপাশের লাখো মানুষের।

সরেজমিনে দেখা যায়, থৈ থৈ পানিতে ভাসছে উত্তর জুরাইনের মুন্সিবাড়ি পাইপ রাস্তা এলাকা। স্থানীয়রা বলছেন এই রাস্তা নাকি কখনই শুকায় না। একটু বৃষ্টি হলেই রাস্তায় কোমর পানি। সড়কটি পানির নিচে তলিয়ে আছে বহু বছর। কিন্তু সমাধানের কোন উদ্যোগ নেই।

রিকশা ছাড়া এই সড়কে চলাচল করা যায় না। আবার এবড়োখেবড়ো সড়কে পানি জমে থাকায় প্রতিদিনই রিকশা উল্টে কেউ না কেউ পড়ছে দুর্ঘটনায়।

পাশের এলাকা গেন্ডারিয়া শ্যামপুরবাসীর দাবি, দয়াগঞ্জ থেকে উত্তর জুরাইন হয়ে পোস্তগোলা যাওয়ার একমাত্র বাইপাস সড়কটিও দীর্ঘদিন বেহাল। বছর খানিক আগে সড়ক সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি হয়েছে। তারপর কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে। ফলে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, গত দেড় বছর ধরে একই অবস্থা সড়কের। অনেক সময়ই গাড়ি চলতে গিয়ে উল্টে যায়। রিকশায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।

নির্মাণ হচ্ছে গেন্ডারিয়া রেল স্টেশন। সেটিকে কেন্দ্র করে পাশে যে দেয়াল দেয়া হয়েছে তাতেও মানুষের দুর্ভোগ আছে। উত্তর জুরাইন থেকে আদদ্বীন হাসপাতাল বা জুরাইন কবরস্থান যেতে ঘুরতে হয় বহুপথ ঘুরে।

এসব সংকটের কোনোটাই অজানা নয় জনপ্রতিনিধিদের। কিন্তু ভোট যায় ভোট আসে। বছরের পর বছর কেবল প্রতিশ্রুতিই শুনে যান জুরাইনবাসী।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর